Showing posts with label internet. Show all posts
Showing posts with label internet. Show all posts


antivirus-protection

সাইবার হামলা বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রতিরোধেও নিয়মিত পদক্ষেপ নেয়া হচ্ছে। আর এ প্রতিরোধ ভাঙতেই উন্নত ও অত্যাধুনিক ম্যালওয়্যার ব্যবহার শুরু করেছে সাইবার অপরাধীরা। বর্তমানে যেসব ম্যালওয়্যার শনাক্ত হচ্ছে, তা আগের তুলনায় অনেক সৃজনশীল উপায়ে তৈরি হচ্ছে। চলতি সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিত বি ইনসাইড টেকনোলজি সামিটে (বিআইটিএস) ম্যালওয়্যার সম্পর্কে এমন তথ্যই জানান সাইবার বিশেষজ্ঞরা। খবর পিসি ম্যাগ।

সাইবার হামলার কারণে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোর ব্যয় বাড়ছে। হামলা থেকে গ্রাহক ও নিজেদের তথ্য রক্ষা করতে সাইবার নিরাপত্তা খাতে ব্যয় বৃদ্ধির কোনো বিকল্পও নেই প্রতিষ্ঠানগুলোর কাছে। কিন্তু নিরাপত্তা বাড়াতে যেখানে ব্যয় বাড়ানো হচ্ছে, সেখানে হামলার অনুষঙ্গও উন্নয়ন করছে সাইবার অপরাধীরা। এতে হামলা প্রতিরোধ আরো কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আতঙ্কের বিষয় হচ্ছে, সাইবার অপরাধীরা এমন সব অ্যাপের মধ্যে ম্যালওয়্যার যুক্ত করছে, যেগুলো অ্যান্ড্রয়েডের ব্যবহারযোগ্য খুবই পরিচিত অ্যাপ। এ কারণে বিশেষজ্ঞরা সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে অপরিচিত অ্যাপ ডাউনলোড না করার যে পরামর্শ দিয়ে থাকেন, তাও টিকছে না। পরিচিত অ্যাপগুলোয় ম্যালওয়্যার ছড়ানোর কারণে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

সাইবার অপরাধীরা র্যানসামওয়্যার নামের বিশেষ ম্যালওয়্যারের উন্নয়ন করছে। র্যানসামওয়্যার বলতে সেসব ক্ষতিকর সফটওয়্যারকেই বোঝায়, যার মাধ্যমে অপরাধীরা গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে অর্থের বিনিময়ে তা আবার গ্রাহককে সরবরাহ করে। এ সফটওয়্যারের মাধ্যমে সাইবার অপরাধীরা বিপুল অর্থ উপার্জন করছে।

বিআইটিএসে সাইবার ও ম্যালওয়্যার বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু, প্রচলন ও হামলা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করতে একত্র হন। এ সম্মেলনের আয়োজন করে থাকে আইটি সিকিউরিটি কোম্পানি ইসেট। সম্মেলনে সাইবার ও ম্যালওয়্যার বিশেষজ্ঞরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। ইসেটের পাশাপাশি মাইক্রোসফটসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরাও উপস্থিত থাকেন। এ কারণে একে সাইবার নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবেই বিবেচনা করা হয়।

ইসেটের জ্যেষ্ঠ ম্যালওয়্যার গবেষক রবার্ট লিপোস্কি জানান, ম্যালওয়্যার শুধু পিসির জন্যই ক্ষতিকর নয়। সেলফোনের জন্যই এটি বড় ধরনের হুমকি। বিশেষ করে অ্যান্ড্রয়েডের জন্য। তিনি আরো বলেন, ‘ম্যালওয়্যার তৈরিকারকরা এখন আগের তুলনায় অনেক বেশি সৃজনশীল। তারা বিভিন্ন ব্যবস্থায় হামলা চালিয়ে সফল হওয়ায় আরো বেশি উত্সাহী হয়ে উঠছে।’

বিআইটিএসে তিনি আরো জানান, ডাবসম্যাশ ও মাইনক্রাফটের মতো অ্যান্ড্রয়েডভিত্তিক গেমগুলোয় অপরাধীরা বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ছড়াচ্ছে। গেমের মাধ্যমে গ্রাহকরা অজান্তেই এ ধরনের ম্যালওয়্যার ইনস্টল করেছেন প্রায় পাঁচ লাখ বার।

অ্যান্ড্রয়েড ম্যালওয়্যারগুলোর কারণে গ্রাহক নিয়মিতই আক্রান্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, র্যানসামওয়্যার ইনস্টলের কারণে গ্রাহকের ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অন্যের হাতে। এছাড়া স্ক্রিন লক হওয়া, তথ্যে প্রবেশ করতে না পারার মতো ঘটনা ঘটছে নিয়মিত। এ সমস্যা থেকে রেহাই পেতে গ্রাহককে ৫০০ ডলার পর্যন্ত অপরাধীকে পরিশোধ করতে হচ্ছে। ম্যালওয়্যারের ধরন সৃজনশীল হওয়ার কারণে একে আটকে রাখা যাচ্ছে না। ফলে আক্রান্তের হার সময়ের সঙ্গে বাড়ছে।

মাইক্রোসফটের ম্যালওয়্যার প্রটেকশন সেন্টারের পরিচালক ডেনিস ব্যাচেলডার ম্যালওয়্যারের ইকোসিস্টেমে চারটি প্রধান অংশ রয়েছে বলে উল্লেখ করেন। এগুলো হচ্ছে, ক্রাইম সিন্ডিকেট, ম্যালওয়্যার সাপ্লাই চেন, অ্যান্টিম্যালওয়্যার ভেন্ডর ও অ্যান্টিম্যালওয়্যার ইকোসিস্টেম। এর মধ্যে ম্যালওয়্যার সাপ্লাই চেন ধ্বংসে মাইক্রোসফট কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

ম্যালওয়্যারের অস্তিত্ব যখন থেকে টের পাওয়া গেছে, তার পর থেকেই এ ব্যবস্থার প্রতিরোধে কাজ করে যাচ্ছে মাইক্রোসফট। সাপ্লাই চেন ধ্বংসের পাশাপাশি জড়িতদের আটক ম্যালওয়্যার ছড়ানো প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।


2015-08-20-fitz-b

সম্প্রতি প্রযুক্তি ওয়েবসাইট টেকক্রাঞ্চের দেওয়া এক তথ্য মতে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে নতুন একটি সুবিধা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। ফেসবুকের নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এখন ইচ্ছে করলে নির্দিষ্ট কিছু সময়ের জন্য তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে নিতে পারবেন। আর সময় ফুরিয়ে গেল স্বয়ংক্রিয় ভাবে আবার আসল প্রোফাইল পিকচারে ফিরে আসবে।

এ বিষয়ে ফেসবুক টেকক্রাঞ্চকে বলে, ‘অনেক সময় ব্যবহারকারীরা বিভিন্ন কারণ অথবা ইস্যুকে সমর্থন/অসমর্থন করা জন্য, খেলাধুলা চলার সময় বিভিন্ন টিমকে সাপোর্ট করার জন্য অথবা কারো জন্মদিন/বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে। তাই আমরা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে একটা নতুন ফিচার তৈরি করেছি।’

এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে তাদের প্রোফাইল পিকচারটিকে নির্দিষ্ট করে ঘণ্টা, দিন অথবা সপ্তাহের জন্য ঠিক করে দিতে পারবেন। ফেসবুকের রিপোর্ট অনুযায়ী আগামী মাস থেকেই প্রত্যেকের অ্যাকাউন্টের সাথে নতুন এই ফিচারটি যুক্ত করা শুরু হবে।


echo4-750x400

কিছুটা চুপিসারেই আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে মাইক্রোসফট। ডাবল ল্যাবস নামের এই অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি ‘ইকো নোটিফিকেশন লকস্ক্রিন’ নামের একটি জনপ্রিয় অ্যাপ তৈরি করেছে।

মাইক্রোসফট এর আগেও একটি লকস্ক্রিন নোটিফিকেশন অ্যাপ তৈরি করেছিল। গত বছর মাইক্রোসফট গ্যারেজ নামের রিসার্চ ডিভিশন ‘মাইক্রোসফট নেক্সট’ নামের একটি লকস্ক্রিন অ্যাপ তৈরি করেছিল। একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী যেন ফোন আনলক না করেই লকস্ক্রিন থেকে সব নোটিফিকেশন এবং অন্যান্য তথ্য পেতে পারেন, সে ব্যবস্থা ছিল অ্যাপটিতে।

বর্তমানে ইকো লকস্ক্রিন প্লে স্টোরে দারুণ জনপ্রিয় একটি অ্যাপ। এর রিভিউ রয়েছে ৫০ হাজারের বেশি।

ফোনের মূল্য যত কমতে থাকে তাদের ডিজাইনও তত খারাপ হতে থাকে। বাজারে থাকা অধিকাংশ স্মার্টফোনের বেলায় কথাটা সত্য হলেও ওবিআই ওয়ার্ল্ডফোন এর সহ-প্রতিষ্ঠাতা জন স্কালি এবং অ্যামুনেশন ডিজাইনের প্রতিষ্ঠাতা রবার্ট ব্রানার বলছেন ভিন্ন কথা।

 সম্প্রতি ওবিআই ওয়ার্ল্ডফোন উন্মুক্ত করতে যাচ্ছে তাদের নতুন ডিজাইনের দুটি মিড-লেভেল স্মার্টফোন, এসএফ১ এবং এসজে১.৫। দুটি ফোনের মুল্যই ২০০ ডলারের মধ্যে।

আর চমৎকার এই নতুন ডিজাইনের ফোন দুটির প্রধান ক্রেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দশ থেকে পঁচিশ বছর বয়সী তরুণদেরকে।

চমৎকার ডিজাইনের সাথে এ ফোন দুটিতে থাকছে শক্তিশালী হার্ডওয়্যার এবং চমকপ্রদ অনেক ফিচার (কোয়ালকম এবং মিডিয়াটেক প্রসেসর, সনি ক্যামেরা, কর্নিং গোরিলা গ্লাস এবং ডলবি সাউন্ড)।

কিন্তু প্রতিষ্ঠানটি ফোনের যে ফিচারের উপর বেশি গুরুত্ব দিচ্ছে তা হল ফোনের ডিজাইন এবং অ্যান্ড্রয়েডের মডিফাইড ভার্শন।


‘চরকি ডটকম’ (www.chorki.com) নামে বাংলাদেশের নতুন সার্চ ইঞ্জিন চালু হয়েছে। মূলত নিজের ভাষায় ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চ ইঞ্জিন সেবা দিতে চালু হয়েছে এই চরকি। স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান চরকি লিমিটেডের উদ্যোগে চালু হয়েছে এ সার্চ ইঞ্জিন। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে মালয়েশিয়াভিত্তিক ভিসি মাইন্ড ইনিশিয়েটিভ কোম্পানি। বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া এ সার্চ ইঞ্জিনের নানা বিষয় সম্প্রতি এক আয়োজনের মাধ্যমে তুলে ধরেন এর নির্মাতারা।
‘সার্চ বাংলাদেশ’ স্লোগানে চালু হওয়া এ সার্চ ইঞ্জিনে প্রত্যেক পণ্যভিত্তিক আলাদা ফলাফল পাওয়া যাচ্ছে। চরকির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান কারিগরি কর্মকর্তা রাশেদ মোসলেম প্রথম আলোকে জানান, চরকি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই সার্চ ইঞ্জিনকে আরো উন্নত করতে। বর্তমানে দুই লাখের বেশি পণ্য চরকির প্রোডাক্ট সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে।
পাশাপাশি প্রায় ১৫০টি ই-কমার্স ওয়েবসাইট থেকে পণ্য পাওয়া যাচ্ছে চরকি সার্চ ইঞ্জিনে। বাংলা ও ইংরেজি শব্দের মধ্যে পার্থক্য দূর করতে দুই ভাষার জন্য একই ফলাফল দেখানোর পাশাপাশি সংবাদ খোঁজার ক্ষেত্রে ৩০টির বেশি সংবাদভিত্তিক ওয়েবসাইট থেকে প্রায় চার লাখ সংবাদ ও নিবন্ধ এখন চরকি সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে এবং এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন চরকির সদস্যরা। এখন ইন্টারনেটে চরকি ডটকমের পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করা যাচ্ছে।
এর আগে দেশে প্রথমবারের মতো পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের একটি সার্চ ইঞ্জিন চালু হয়।

বর্ষাকাল তো বটেই, অন্য সময়েও কিন্তু বিভিন্নভাবে সাধের মোবাইল ফোনটি পানিতে ভিজে যেতে পারে। দামি স্মার্টফোন পানিরোধি হলেও অধিকাংশ স্মার্টফোন কিংবা ফিচার ফোনেই এই সুবিধা নেই। আর তাই একবার পানিতে ভিজলে ফোনটির ভেতর পানি প্রবেশের সম্ভাবনাও প্রবল।

তবে পানিতে ভিজে গেলে দ্রুতই যদি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তাহলে সাধের মোবাইল ফোনটিকে অকেজো হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। কী সেগুলো? চলুন দেখে নেওয়া যাক-

১. ফোন বন্ধ করুন: 

স্মার্টফোনই হোক আর ফিচার ফোনই হোক, পানিতে ভিজে গেলে প্রথমেই ফোনটি বন্ধ করে ফেলুন। এর কারণ হলো ফোন চালু থাকলে এর ভেতরের সার্কিটগুলো সক্রিয় থাকে যার মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করে। তবে সেখানে পানি প্রবেশ করলে শর্ট সার্কিট হয়ে পুরো মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার আশংকা থাকে। আর এরকমটি হলে ফোনটি একেবারেই অচল হয়ে যাবে। তবে ফোনের ডিসপ্লে বন্ধ থাকা অবস্থায় যদি পানিতে ভিজে যায়, তাহলে পানি থেকে সরিয়ে প্রথমেই পাওয়ার বাটন চেপে ডিসপ্লে অন করুন এবং এরপর ফোন বন্ধ করুন।

২. বাতাসে শুকাতে দিন: 

ফোনের ব্যাটারি অপসারণযোগ্য হলে ব্যাটারিটি খুলে ফেলুন। এরপর ফোনটি বাতাসে শুকাতে দিন। সিম কার্ড কিংবা মাইক্রোএসডি কার্ড থাকলে তাও খুলে ফেলুন। অন্যান্য কাভার কিংবা ব্যাকপার্টটিও সরিয়ে নিন যাতে করে ফোনে বাতাস প্রবেশ করতে পারে।

৩. ড্রায়ার ব্যবহার করে শুকাবেন না: 

ফোনের ভেতরটা দ্রুত শুকাতে ড্রায়ার ব্যবহার করবেন না। এতে করে ড্রায়ারের গরম বাতাসে ভেতরর কমপোনেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।

৪. চাল এবং সিলিকা ব্যবহার করুন: 

জলীয় পদার্থ শুষে নিতে চাল এবং সিলিকা জেল দারুণ কার্যকরী। তাই আপনার আর্দ্র ফোনটি এক বাটি চালের ভেতর গুঁজে রাখতে পারেন। এতে করে ফোনের ভেতরে থাকা পানি চাল শুষে নেবে। আর ভেতরে একেবারেই পানি থাকবে না। চালের পাশাপাশি চাইলে সিলিকা জেলও ব্যবহার করতে পারেন। চালের তুলনায় এটি এটি একটু বেশি কার্যকরী। উভয়ক্ষেত্রেই ভাল ফল পেতে চাইলে ২-৩ দিন ধরে চাল কিংবা সিলিকা জেলের মধ্যে ফোনটিকে রাখতে হবে।

৫. ফোন চালু করুন: 

ফোনের ভেতরের কোন কমপোনেন্ট যদি ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে এবার আপনার ফোনটি চালু হবে। আর যদি চালু না হয়, সেক্ষেত্রে ফোনটি সার্ভিসিংয়ের মাধ্যমে ঠিক করা যেতে পারে।


অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ট্যাবলেট ডিভাইস বাজারে পাওয়া যায়। এ ধরনের ট্যাবলেট প্রাথমিক সেটআপ দেওয়ার পর ব্যবহার শুরুর আগেই যেসব কাজ করলে ব্যবহার সহজ হবে ও পারফর্মেন্স বাড়বে, সে ধরনের ছয়টি কাজ নিয়েই এ নিবন্ধ।


১. লম্বা ব্যাটারি লাইফের জন্য

ট্যাবলেটের ব্যাটারি লাইফ বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে যেসব সেটিং আপনার হাতে আছে সেগুলো পরিবর্তন করে নেয়াই ভালো। সবচেয়ে বেশি ব্যাটারি ক্ষয় হয় ডিসপ্লে দিয়ে। তাই একে যথাসম্ভব অনুজ্জ্বল করে রাখুন। এটি যদি সরাসরি সূর্যালোকে ব্যবহার করা না হয়, তাহলে উজ্জ্বলতা ৫০ ভাগে রাখতে পারেন। সম্পূর্ণ অন্ধকার কক্ষে এর উজ্জ্বলতা শূন্যতে রাখলেও এর কাজ চলবে।
এরপর নজর দিবেন অব্যবহৃত সেবাগুলো বন্ধ করার দিকে। সবগুলোই সেটিংস-এ পাওয়া যাবে। যোগাযোগের ব্যবস্থাগুলো ব্যবহার না করলে এটি এয়ারপ্লেন মোডে রাখতে পারেন। এছাড়া বন্ধ রাখতে পারেন ব্লুটুথ, লোকেশন এক্সেস, এনএফসি ও সেলুলার নেটওয়ার্ক। এর সবগুলোই ব্যাটারির চার্জ কমিয়ে দেয়।


২. ফাইল ম্যানেজার ইনস্টল করুন

অ্যাপলের আইওএস চালিত অপারেটিং সিস্টেমের তুলনায় অ্রান্ড্রয়েডের অন্যতম সুবিধা হচ্ছে, আপনি ফাইল সিস্টেমে সরাসরি প্রবেশ করতে পারবেন। এ কাজটি করতে পারবেন ইএস ফাইল এক্সপ্লোরারের সাহায্যে। অ্যাপটি প্রত্যেক ফাইল, ফোল্ডার ও মেমোরি কার্ডে সংরক্ষিত তথ্য প্রদর্শন করতে সক্ষম। এছাড়া এর মাধ্যমে ফাইলগুলো সাজিয়ে রাখা যায়। ফাইল ম্যানেজার আপনি ব্যবহার করতে পারেন আপনার ট্যাবের সব অ্যাপ ছাড়াও মুভি, টিভি শো ও ডকুমেন্টসসহ সবধরনের ফাইলের ক্ষেত্রেই।


৩. স্ট্রিমিং অ্যাপ ইনস্টল করুন

ভিডিও দেখার জন্য ট্যাবলেট খুবই উপযুক্ত। ভিডিও স্ট্রিম করার জন্য ট্যাবলেটে প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করুন। এর ফলে শুধু ইন্টারনেট কানেকশন দিয়েই বহু সঙ্গীত ও সিনেমা দেখতে পাবেন। আর এতে মূল্যবান ডিস্ক স্পেসও নষ্ট হবে না।
নেটফ্লিক্স ও হুলু এক্ষেত্রে হতে পারে প্রথম পছন্দ। এ ছাড়াও বিভিন্ন টিভি স্টেশনের নিজস্ব অ্যাপ আছে। এগুলো ইনস্টল করে তাদের প্রোগ্রাম দেখতে পাবেন।


৪. ইনস্টল করুন এইচডি উইডগেটস

অ্যান্ড্রয়েড ওএস খুবই কাস্টমাইজেবল ও ফ্লেক্সিবল। ট্যাবলেটের পূর্ণ ব্যবহার করার জন্য উইডগেট ইনস্টল করুন।
এইচডি উইডগেটস ইনস্টল করে আপনি ডিজিটাল ঘড়ি ছাড়াও আবহাওয়ার খবরাখবর হোম স্ক্রিনেই পেতে পারেন। এ ছাড়াও ওয়াইফাই সেটিংস, ব্রাইটনেস, স্ক্রিন টাইম-আউট, টিল্ট ও ব্যাটারি লাইফের জন্য শর্টকাট তৈরি করা যাবে।


৫. ট্যাবলেটকে নিরাপদ করুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। এজন্য ভাইরাস গার্ড ইনস্টল করে নিতে হবে।
ট্যাবলেটের নিরাপত্তার জন্য টাকা খরচ করতে না চাইলে আছে বিনামূল্যের অ্রান্টিভাইরাস- এভিজি। কিছু বিজ্ঞাপন প্রদর্শনের বিনিময়ে এটি বিনামূল্যে চালাতে পারবেন।
এতে একটি অ্যান্টিথেফ্ট ফিচারও আছে, যাতে এটি হারিয়ে গেলে গুগল ম্যাপে এর অবস্থান দেখা যাবে। এ ছাড়াও দূর থেকেই ট্যাবলেট লক করে দেওয়ার ও ডেটা মুছার ব্যবস্থা আছে এতে।এ ছাড়াও অ্রাপটিতে আছে টাস্ক কিলার নামে একটি ফিচার। এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে চলমান অপ্রয়োজনীয় কাজ বন্ধ করতে পারবেন আপনি। এতে ট্যাবলেটের পারফর্মেন্স অনেক বাড়বে।


৬. থ্রিডিমার্ক চালান

মোবাইল গেমস এখন অনেকেরই প্রিয়। কিছু গেম নিশ্চয়ই ট্যাবলেটটিতে ইনস্টল করে খেলতে চাইবেন আপনি। পারলে থ্রিডি গেমও ইনস্টল করবেন। কিন্তু কোন গেমটি এতে চলবে আর কোনটি চলবে না, সেটা জানবেন কীভাবে? এজন্য আছে থ্রিডিমার্ক।
থ্রিডিমার্ক-এর গ্রাফিক্স বেঞ্চমার্ক আপনাকে নির্ণয় করতে সাহায্য করবে কোন গেমটি এতে চলবে আর কোনটি চলবে না। সবচেয়ে ভালো হয় যদি থ্রিডিমার্ক আল্টিমেট টেস্ট চালান। অ্যাপটি চালিয়ে স্কোর পেয়ে গেলে সেটা নিয়ে থ্রিডিমার্কের ওয়েবসাইটে যান। এ নাম্বার যত বেশি হবে, থ্রিডি গেমিং পারফর্মেন্স তত বেশি হবে।


এ মাসেই আসছে মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ ‘অফিস ২০১৬’। নতুন এই সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং থাকছে কিছু নতুন ফিচারও।

মাইক্রোসফটের ‘মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট’ নীতিকে সামনে রেখে ক্লাউড ভিত্তিক কিছু ফিচার যুক্ত করা হয়েছে মাইক্রোসফট অফিসের নতুন এই সংস্করণে। অফিস ২০১৬ ব্যবহার করে ওয়ান ড্রাইভে থাকা ফাইল সরাসরি সম্পাদনার সুযোগ থাকছে। শুধু তাই নয়। একই ফাইল একসাথে একাধিক ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন।

মাইক্রোসফট অফিস ২০১৬ এ যুক্ত হচ্ছে ‘টেল মি’ নামের একটু সার্চ টুল। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের এই ফিচারটি ব্যবহার করে বিভিন্ন ফিচার সহজেই খুঁজে নেওয়া যাবে।

টাচ ডিভাইসের জন্য আরও ব্যবহারকারী বান্ধব করে তৈরি করা হচ্ছে অফিস ২০১৬।
চলতি মাসের ২২ তারিখ থেকেই পাওয়া যাবে অফিস ২০১৬। তবে এর মূল্য কতো হবে, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।


ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও যেন আপনার ছবি, ভিডিও, নোট ইত্যাদি গুরুত্বপূর্ন তথ্য যেন হারিয়ে না যায় সে জন্য ফেইসবুকে রয়েছে ব্যাকআপ রাখার ব্যবস্থা।ফেসবুকের ব্যাকআপ রাখার জন্য প্রথমে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন।

এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings-এ ক্লিক করে Download a copy-এ ক্লিক করে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড করতে পারবেন।


  • ফেইসবুক অ্যাকাউন্ট নিরাপত্তায় করণীয়


ডাউনলোড হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি ওপেন করলে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড) দেখতে পারবেন। ফলে অ্যাকাউন্ট হ্যাক হলেও আপনার তথ্যগুলো হারিয়ে যাবে না।
  • ব্যক্তিগত গোপনীয়তা:

কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত করে, যেমন—বারবার বার্তা পাঠায়, বারবার Add Request পাঠায়, তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন একেবারে নিচে Block Lists-এর নিচে Edit your list-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Name অথবা Email বক্সে কারও নাম বা ই-মেইল আইডি লিখে Block-এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেন। অথবা কারও প্রোফাইলের নিচের দিকে বাঁ পাশে Block-এ ক্লিক করেও কাউকে ব্লক করে দিতে পারেন।
  • কতটা দৃশ্যমান হবেন:

আপনাকে আপনার বন্ধুরা ছাড়া অন্য কেউ খুঁজে (সার্চ) পাবে না। এমনকি আপনার ই-মেইল ঠিকানা দিয়ে খুঁজলেও না। এমন ব্যবস্থা করতে চাইলে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুন। এখন ওপরে View settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে Search for you on Facebook-এর ডান পাশের Everyone বাটনে ক্লিক করে Only Friends নির্বাচন করে দিন। তাহলে আপনাকে আপনার বন্ধুরা ব্যতীত অন্য কেউ খুঁজে পাবে না। এখন Send you friend requests-এর ডান পাশের Everyone বাটনে ক্লিক করে নির্বাচন করে দিন, তখন যে কেউ আপনাকে friend requests পাঠাতে পারবে।

Send you messages-এর ডান পাশের Everyone বাটনে ক্লিক করে নির্বাচন করে দিন, যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে।
See your friendlist-এর ডান পাশের Everyone বাটনে ক্লিক করে নির্বাচন করে দিন, তাহলে সবাই আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে। এভাবে বাকি সেটিংসগুলোও নিজের মতো করে তৈরি করে নিতে পারেন।
  • হেল্প সেন্টার :

ফেসবুক কিছুদিন পর পর তার সেটিংস পরিবর্তন করে। তা ছাড়া ফেসবুক কিছুদিন পর পরই নতুন নতুন অপশনও যোগ করে। কোনো একটা অপশন কোথায় আছে, তা ভুলে গেলে বা জানা না থাকলে ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য নেওয়া যায়। যেমন—আপনি যদি ভুল করে কোনো বন্ধুকে হাইড করে ফেলেন, তাহলে তাঁকে আবার আন-হাইড করবেন কীভাবে বা কোনো বন্ধুকে হাইড করবেন কীভাবে? এর উত্তর যদি জানা না থাকে, তাহলে এ জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Help Center-এ ক্লিক করুন। নতুন পেজ এলে How i unhide a friend? লিখে সার্চ করুন। রেজাল্ট এলে Expand All-এ ক্লিক করুন। আপনার সমাধান পেয়ে যাবেন।
  • সিকিউরিটিঃ

  • সিকিউরিটি কোয়েশ্চেনঃ

ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে security-তে ক্লিক করুন। দেখবেন শুরুতেই আছে সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে একটি প্রশ্ন সিলেক্ট করে তার উত্তর সেভ করে রাখুন, পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে গেলে বা কেউ পরিবর্তন করে দিলে এর মাধ্যমে লগইন করতে পারবেন।
  • মোবাইল নম্বর যোগ করা:

ফেসবুকে মোবাইল ফোন নম্বর যোগ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো চুরি হয়ে যায়, তাহলে মোবাইল নম্বর দিয়ে তা উদ্ধার করতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে ফেসবুকের খবর বা নোটিফিকেশনসগুলোও মোবাইল ফোনে পেতে পারেন বিনা মূল্যে। এ জন্য প্রথমে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে বাঁ পাশ থেকে Mobile-এ ক্লিক করুন। এখন Add a Phone লিংকে ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Mobile Carrier : এ বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, এয়ারটেল বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্নটি তুলে দিন। আপনার মোবাইল থেকে F লিখে 32665-এ মেসেজ দিন। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখে Next-এ ক্লিক করুন।
  • অ্যাকাউন্টের নিরাপত্তা:

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড যদি সবাই জেনে যায়, তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এ জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে security-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Login Notifications-এর ডান পাশে Edit-এ ক্লিক করুন। Email-এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন। এখন Login Approvals-এর ডান পাশে Edit-এ ক্লিক করে Require me to enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দেওয়ার সময় নতুন বার্তা

এলে Set Up Now-এ ক্লিক করুন। এখন Phone number : বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-তে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-তে ক্লিক করুন। তারপর Save Changes-এ ক্লিক করুন। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করে পুনরায় ফেসবুকে লগইন করুন। দেখবেন, Name New Computer নামের একটি পেজ এসেছে। সেখানে Computer name বক্সে কোনো নাম লিখে Add to your list of recognized devices বক্সে টিক চিহ্ন দিয়ে Continue-তে ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার ব্যতীত অন্য কারও কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করতে চাইলে আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে এবং সেই কোড নম্বরটি কোড বক্সে লিখে Continue-তে ক্লিক করলেই কেবল আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। কাজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড সবাই জানলেও কেউ আপনার ফেসবুকে লগইন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার মোবাইলে আসা কোড নম্বরটি কোড বক্সে প্রবেশ করানো হবে। আপনার ই-মেইলে একটি মেইল যাবে, যেটাতে লেখা থাকবে কে, কখন, কী নাম দিয়ে, কোন আইপি ঠিকানা থেকে আপনার ফেসবুকে প্রবেশ করেছিল।

  • ই-মেইল ঠিকানা বদলানো:

ফেসবুকে ই-মেইল ঠিকানা বদলের জন্য Account Settings-এ যেতে হবে। এখন Email-এর ডান পাশের Edit-এ ক্লিক করুন। এখন Add another email-এ ক্লিক করুন। New Email : বক্সে নতুন ই-মেইল ঠিকানা লিখে Save Changes-এ ক্লিক করুন। তখন ফেসবুক পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড লিখে Save Changes-এ ক্লিক করুন। এখন আপনার নতুন ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। ওই মেইলে ক্লিক করলেই ফেসবুকে নতুন ই-মেইল ঠিকানাটা যোগ হবে। এখন আপনি দুটি ই-মেইল ঠিকানার যেকোনো একটি দিয়েই ফেসবুকে ঢুকতে পারবেন।
  • স্প্যাম এবং স্ক্যাম থেকে দূরে থাকুনঃ

প্রায়ই দেখবেন “see who have visited your profile”, “see who have deleted you”, “see how many poeple visited your profile” এছাড়াও আছে কিছু ভিডিও বা ছবি যাতে লেখা থাকে “the girl died after seeing this pic” ইত্যাদি, এগুলো তে ক্লিক করলে দেখবে আপনার প্রোফাইলে এসব স্প্যাম মেসেজ যুক্ত হয়ে যাচ্ছে, আপনার স্ট্যাটাস হিসেবে এসব চলে আসছে। সুতরাং এগুলো ক্লিক করা থেকে বিরত থাকুন এবং আপনার অ্যাকাউন্ট কে নিরাপদ রাখুন।


ইন্টারনেটে দ্রুত কাজ করার মাধ্যমে সময় বাঁচানোর কিছু কৌশল মেনে চলেন অভিজ্ঞরা। মাত্র একটি কমান্ড দিয়ে কয়েকটি কমান্ডের কাজ করে ফেলা যায়।
জেনে নিন এমন কয়েকটি কৌশল….
  • সর্বশেষ ট্যাব দেখা

অনেক সময় ভুলক্রমে সর্বশেষ ব্যবহার করা ট্যাবটি বন্ধ হয়ে যায়। সেটি আবার ওপেন করতে ব্রাউজারের সেটিংসে গিয়ে হিস্টোরি অপশনে যেতে হয়। তবে কিবোর্ডে শুধু ‘Ctrl+Shift+T’ চাপলেই সর্বশেষ চালু করা ট্যাবটি ফিরে আসবে।
  • দ্রুত ইউআরএল লেখা

কোনো ওয়েবসাইট ভিজিট করলে হলে ব্রাউজারে ইউআরএলটি লিখতে হয়। যেমন : www.anabizblog.blogspot.com। তবে সময় বাঁচাতে শুধু anabizblog.blogspot লিখে Ctrl+Enter চাপলেই হবে। খুলে যাবে আপনার কাঙ্খিত সাইটটি।
  • নতুট ট্যাবে লিংক চালু

ইন্টারনাল লিংকযুক্ত কোনো সাইট আলাদা ট্যাবে চালু করতে সাধারণ মাউসের রাইট বাটনে ক্লিক করে ‘open link new tab’ অপশনটিতে ক্লিক করতে হয়। তবে মাউস ক্লিকের ঝামেলা থেকে মুক্তি পেতে যে কোনো লিংক নতুন ট্যাবে ওপেন করতে চাইলে ‘Ctrl’ চেপে লিংকটিতে ক্লিক করলেই হবে।
  • গোপনে ব্রাউজিং

গোপনে ব্রাউজিং করতে চাইলে ব্রাউজারের রয়েছে প্রাইভেট ব্রাউজিং সুবিধা। এ জন্য আলাদাভাবে সেটিং মুডে না গিয়ে শুধু Ctrl+Shift+N চাপলেই হবে।